জিপিএ ৫-এ ঢাকা বোর্ডে শীর্ষে যে ১৫ কলেজ
দেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে শনিবার (৩১ অক্টোবর)। এই পরীক্ষায় ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে নটর ডেম কলেজ। এই প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ১ হাজার ৩১১ জন জিপিএ-৫ পেয়েছেন এবং তাদের পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ৮৬৩ জন জিপিএ-৫ এবং ৯৭ দশমিক ৫৬ শতাংশ পাসের হার নিয়ে ৩য় স্থানে রয়েছে।
শীর্ষ তালিকায় থাকা অপর কলেজগুলো হলো—
-
রাজউক উত্তরা মডেল কলেজ: পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ এবং ৮২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ৪র্থ স্থানে রয়েছে।
-
ঢাকা কলেজ: পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ এবং ৬৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
-
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ: পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ এবং ৬০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
-
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ: পাসের হার ৯৯ দশমিক ৪০ শতাংশ এবং ৫৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
-
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ (নরসিংদী): সর্বোচ্চ পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ এবং ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
-
ঢাকা সিটি কলেজ: পাসের হার ৯৬ দশমিক ২১ শতাংশ এবং ৪৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
-
বিএএফ শাহীন কলেজ ঢাকা: পাসের হার ৯৯ দশমিক ১৫ শতাংশ এবং ৪৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
-
সরকারি বিজ্ঞান কলেজ: পাসের হার ৯৮ দশমিক ৬৭ শতাংশ এবং ৪১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
-
ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ এবং ৪১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
-
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মতিঝিল): পাসের হার ৯৮ দশমিক ২১ শতাংশ এবং ৩৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
-
সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল: শতভাগ পাসের হার এবং ৩৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ১৪তম স্থানে রয়েছে।
-
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (গাজীপুর): শতভাগ পাস নিয়ে এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মোট ৩৫২ জন শিক্ষার্থী।