৩১ অক্টোবর ২০২৬, ১৬:১৮

ঢাকা বিভাগের ৭ জেলায় পাসের হার ৫০-এর নিচে, রাজধানীতে ৮০ ছুঁই ছুঁই

এইচএসসির ফল প্রকাশ  © টিডিসি সম্পাদিত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গতবছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। তবে বরাবরের মতোই ব্যতিক্রম রাজধানীর ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এইচএসসির ফলে এবার বড় ধস নামলেও ঢাকা মহানগরীতেই পাসের হার ৮০ ছুঁই ছুঁই।

যেখানে ঢাকা জেলায় পাসের হাস ৫৭ দশমিক ৮৫ শতাংশ। তাছাড়া এই বিভাগের ১৩টি জেলার ৭টিতেই পাসের হার ৫০-এর নিচে। নরসিংদী জেলায় পাসের হার সর্বোচ্চ ৬৬ দশমিক ৬১ শতাংশ। ঢাকা শিক্ষাবোর্ডের ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

চলতি বছরে এই শিক্ষাবোর্ডের অধীনে ২ লাখ ৯৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। এরমধ্যে ১৬ হাজার ৭১৪ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ।

ঢাকা মহানগরীতে এবার পাসের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৪৮২ জন।

ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে মোট ১৩টি জেলার মধ্যে ঢাকা জেলায় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ, গাজীপুর জেলায় পাশের হার ৬১ দশমিক ৪৯ শতাংশ, নারায়ণগঞ্জ জেলা পাশের হার ৪৫ দশমিক ৭৯ শতাংশ, নরসিংদী জেলায় পাসের হার সর্বোচ্চ ৬৬ দশমিক ৬১ শতাংশ। 

এছাড়া মুন্সিগঞ্জ জেলায় পাশের হার ৫০ দশমিক ৬২ শতাংশ, মানিকগঞ্জ জেলায় সর্বনিম্ন পাসের হার ৩৮ দশমিক ২৫ শতাংশ, টাঙ্গাইল জেলায় পাসের হার ৪৯ দশমিক ৯৭ শতাংশ, ফরিদপুর জেলা পাশের হার ৪৯ দশমিক ৭৬ শতাংশ, মাদারীপুর জেলায় পাসের হার ৪১ দশমিক ৮৫ শতাংশ, শরীয়তপুর জেলা পাসের হার ৪১ দশমিক ৪১ দশমিক ০৫ শতাংশ, রাজবাড়ী জেলায় পাসের হার ৪০ দশমিক ৮২ শতাংশ, গোপালগঞ্জ জেলায় পাসের হার ৪২ দশমিক ৭৩ শতাংশ এবং কিশোরগঞ্জ জেলায় পাসের হার ৫০ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এই বোর্ডের অধীনে। এবার সেখানে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ।