ঢাকা বোর্ডে সবচেয়ে কম জিপিএ-৫ ও পাসের হার মানিকগঞ্জে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সবচেয়ে কম পাসের হার ও জিপিএ-৫ পেয়েছে মানিকগঞ্জ জেলা। জেলাটিতে পাসের হার ৩৮ দশমিক ২৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮৭ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের জেলাভিত্তিক ফলাফল পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ জেলায় এ বছর ১০ হাজার ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩ হাজার ৯১৫ জন। পাসের হার ৩৮ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন।
অন্যদিকে, ঢাকা মহানগরীতে পাসের হার সবচেয়ে বেশি। এ অঞ্চলে ৮৮ হাজার ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯ হাজার ৯৯৯ জন। পাসের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৪৮২ জন।
জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, গাজীপুরে পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৮৪ জন। নারায়ণগঞ্জে পাসের হার ৬১ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭৬১ জন। নরসিংদীতে পাসের হার ৪৫ দশমিক ৭৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন।
মুন্সীগঞ্জে পাসের হার ৬৬ দশমিক ৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৯১ জন। মাদারীপুরে পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। ফরিদপুরে পাসের হার ৪১ দশমিক ০৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।
শরীয়তপুরে পাসের হার ৪১ দশমিক ৮৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। রাজবাড়ীতে পাসের হার ৪০ দশমিক ৮২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। গোপালগঞ্জে পাসের হার ৪২ দশমিক ৭৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন।
টাঙ্গাইলে পাসের হার ৪৯ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন। কিশোরগঞ্জে পাসের হার ৫০ দশমিক ৭৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২০৯ জন।
এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ২ লাখ ৯৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। সার্বিক পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। এ বোর্ডে মোট ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।