৩১ অক্টোবর ২০২৬, ১৫:৪১

আরও ৫ প্রতিষ্ঠানের সবাই পেল জিপিএ-৫

ক্যাডেট কলেজ শিক্ষার্থী  © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল ক্যাডেট কলেজ ছাড়াও আরও ৫টি ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

১২টি ক্যাডেট কলেজ থেকে এবার ৫৭৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৪৩ জন। শতভাগ জিপিএ-৫ পাওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। 

বরিশাল ক্যাডেট কলেজ থেকে এবার ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৪১ জন ও মানবিক বিভাগের শিক্ষার্থী ৫ জন। সিলেট ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৫০ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে  বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৪৩ ও মানবিকের ৭ জন।  

রংপুর ক্যাডেট কলেজ থেকে অংশ নেয়  ৪৭ শিক্ষার্থী। এরমধ্যে  বিজ্ঞানের ৪১ জন ও মানবিকের ৬ জন। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৪৬ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন। এদের মধ্যে বিজ্ঞানের৩৭ জন ও মানবিকের শিক্ষার্থী ৯ জন।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে ৪১ জন বিজ্ঞান বিভাগের এবং তিনজন মানবিক বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া মির্জাপুর ক্যাডেট কলেজের ৪১ জন পরীক্ষার্থী-ই জিপিএ-৫ পেয়েছেন। এ কলেজের সব পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।