৩১ অক্টোবর ২০২৬, ১৪:৩৫
ময়মনসিংহ বোর্ডে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে জামালপুর
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার জামালপুর জেলায়। ময়মনসিংহে পাসের হার ৫৯ দশমিক ৩৩ শতাংশ, আর জামালপুরে ৪৩ দশমিক ৩৫ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত বোর্ডের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। জেলাভিত্তিক ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে শেরপুর। এ জেলায় পাসের হার ৪৫ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া নেত্রকোনায় পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ।
এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে সামগ্রিক পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৭০ হাজার ৬৭৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৩৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন।