৩১ অক্টোবর ২০২৬, ১৪:১৬

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পাসের হার ৯৯.৮০%, জিপিএ-৫ কমেছে ২৪৬

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ  © সংগৃহীত

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমনা পরীক্ষায় এ বছর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ। গত বছরও প্রতিষ্ঠানটির পাসের হার ছিল প্রায় একই, ৯৯ দশমিক ৮০ শতাংশ। তবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৪৬ জন।

চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৯৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৯৩১ জন। পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬০৫ জন। ফলে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৪ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৪৬ জন। তবে পাসের হার বেড়েছে শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ।

চলতি বছরের বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ৬৮৬ জন, মানবিক বিভাগ থেকে ৯৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫১ জন শিক্ষার্থী পাস করেছেন। বিজ্ঞান বিভাগে ৫৩৮ জন, মানবিকে ১৫ জন এবং ব্যবসায় শিক্ষায় ৫২ জন জিপিএ-৫ পেয়েছেন।

এদিকে ২০২৫ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ১ হাজার ১৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। জিপিএ-৫ পেয়েছিল ৮৫১ জন শিক্ষার্থী। তবে প্রতিষ্ঠানটির পাসের হার প্রায় শতভাগ থাকলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।