৩১ অক্টোবর ২০২৬, ১৪:০১

ফেনীর যে দুই কলেজে পাস করে নি কেউ

ফেনীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠান  © টিডিসি ফটো

এইচএসসি পরীক্ষায় ফেনী জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠান দুটি হলো বেগম শামসুর নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিকন মডেল কলেজ।

আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফলসংক্রান্ত এসব তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

ফলাফলে দেখা যায়, বেগম শামসুর নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

অন্যদিকে, বিকন মডেল কলেজ থেকে এবার ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩ জন, মানবিক বিভাগের ৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন।