৩১ অক্টোবর ২০২৬, ১৩:২৭

ঢাকা আলিয়ায় পাশের হার ৯০.৭৬, জিপিএ-৫ ১০ জন

মাদরাসা ই আলিয়া ঢাকা   © টিডিসি ফটো

সদ্য ঘোষিত ২০২৬ সালের আলিম পরীক্ষায় মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ৯০.৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছেন ১০ জন শিক্ষার্থী । এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৬১.০৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৩২৫০ জন শিক্ষার্থী।

এ বছর আলিম পরীক্ষায় ঢাকা আলিয়া থেকে বিজ্ঞান, সাধারণ ও মুজাব্বিদ—তিন বিভাগে মোট ১১৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ জন পাস করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন। সাধারণ বিভাগে পাস করেছেন ৭৬ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ১৬ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। অন্যদিকে মুজাব্বিদ বিভাগে পাস করেছেন ৯ জন।  এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ২০০৪ সালের পর এই হার আর কখনো এত নিচে নামেনি। ওই বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। সে হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাসের হার সর্বনিম্ন।