দিনাজপুর বোর্ডে সবচেয়ে কম পাসের হার পঞ্চগড়ে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সবচেয়ে কম পাসের হার পঞ্চগড় জেলায়। এ জেলায় পাসের হার ৩৬ দশমিক ২৩ শতাংশ। অন্যদিকে, বোর্ডের অধীনে সবচেয়ে বেশি পাসের হার রংপুর জেলায়, ৫৬ দশমিক ১২ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত দিনাজপুর শিক্ষা বোর্ডের জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চগড় জেলায় এ বছর ৬ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৫২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এ জেলায় ছাত্রদের পাসের হার ২৯ দশমিক ১৬ শতাংশ এবং ছাত্রীদের ৪২ দশমিক ১০ শতাংশ।
অন্যদিকে, রংপুর জেলায় ২৩ হাজার ৭৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৩৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৭৬ জন। জেলাটিতে পাসের হার ৫৬ দশমিক ১২ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, গাইবান্ধায় পাসের হার ৩৮ দশমিক ৮০ শতাংশ। এ জেলায় ১৫ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন।
কুড়িগ্রামে ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৭৭৩ জন। পাসের হার ৪০ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন।
নীলফামারীতে পাসের হার ৪৯ দশমিক ৯২ শতাংশ। এ জেলায় ১৩ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৭৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন।
লালমনিরহাটে পাসের হার ৪৬ দশমিক ৭১ শতাংশ। এ জেলায় ৭ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৪৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১০২ জন।
দিনাজপুর জেলায় ২২ হাজার ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৪০ জন। পাসের হার ৪৩ দশমিক ৮২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭৬ জন।
ঠাকুরগাঁওয়ে ৯ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৪৩৯ জন। জেলাটিতে পাসের হার ৪৫ দশমিক ০৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৭৮ জন।
এদিকে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আট জেলায় মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৯৮ জন। সার্বিক পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এ বোর্ডে মোট ২ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।