৩১ অক্টোবর ২০২৬, ১৩:১৭

তা’মীরুল মিল্লাতে পাসের হার ৯৭.০৯ শতাংশ, জিপিএ-৫ ৫৪৪ জন

আলিম পরীক্ষার ফলাফল ২০২৬  © টিডিসি সম্পাদিত

সদ্যঘোষিত আলিম পরীক্ষার ফলাফলে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ঢাকা ও টঙ্গী শাখা মিলিয়ে মোট ১ হাজার ৯০১ জন শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৪৪ জন। দুই শাখা মিলিয়ে এবার মোট ১ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সে হিসাবে মাদ্রাসাটির পাসের হার ৯৭ দশমিক ০৯ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শাখাভিত্তিক ফলাফলে দেখা যায়, তা’মীরুল মিল্লাত ঢাকা শাখা থেকে বিজ্ঞান বিভাগে ১৮৮ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। সাধারণ বিভাগে পাস করেছেন ৩১০ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ৪১ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন।

অন্যদিকে টঙ্গী শাখায় বিজ্ঞান বিভাগ থেকে ৫২৪ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ২৩২ জন। সাধারণ বিভাগে ৮৭৯ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ২৩২ জন।
সব মিলিয়ে দুই শাখায় ৫৭ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন।