৩১ অক্টোবর ২০২৬, ১২:৩১
হলিক্রস কলেজে পাসের হার ৯৯.৬২ শতাংশ, জিপিএ-৫ ৮১৬ জন
সদ্যঘোষিত এইচএসসির ফলাফলে রাজধানীর হলিক্রস কলেজ থেকে ১ হাজার ২৯৮ জন শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৮১৬ জন। পাশের হার বিবেচনায় কলেজটির পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ১ হাজার ৩০৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৭৭০ জন পাস করেছেন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ৩ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন। মানবিক বিভাগে ২৫৫ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭৩ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন।
তাতে সবমিলিয়ে ৮ জন পরীক্ষার্থী ফেল করেছেন প্রতিষ্ঠানটি থেকে।