রাজশাহী বোর্ডে ৩৯ কলেজে পাসের হার শূন্য, শতভাগ পাস ৯টিতে
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে, বোর্ডটির ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
প্রকাশিত ফলাফলের প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৭৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৯টি প্রতিষ্ঠানের পাসের হার শূন্য। এছাড়া ৬টি প্রতিষ্ঠানে পাসের হার ৫ শতাংশের বেশি থেকে ১০ শতাংশের মধ্যে, ৩৩টিতে ১০ থেকে ২০ শতাংশের মধ্যে এবং ১৫৬টিতে ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে।
অন্যদিকে, বোর্ডটির ৩৮০টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের বেশি থেকে ১০০ শতাংশের মধ্যে। শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯টি।
সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, মোট ৪ হাজার ৮১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৮১টির পাসের হার শূন্য। আর শতভাগ পাস করেছে ৬১টি প্রতিষ্ঠান। এসব বোর্ডে ৪১টি প্রতিষ্ঠানের পাসের হার ৫ শতাংশের বেশি থেকে ১০ শতাংশের মধ্যে, ১৩১টিতে ১০ থেকে ২০ শতাংশের মধ্যে এবং ৫৯৭টিতে ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে।
এ ছাড়া ২ হাজার ৫০৩টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের বেশি থেকে ১০০ শতাংশের মধ্যে এবং ১ হাজার ২৯৯টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির পাসের হার শূন্য। শতভাগ পাস করেছে ৫২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৮৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির পাসের হার শূন্য এবং ২৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
সব মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৯৩টির পাসের হার শূন্য। অন্যদিকে, ১৩৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
ফল দেখতে ক্লিক করুন এখানে। এছাড়াও দেখা যাবে এই ওয়েবসাইটেও। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০ (16140)-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।
খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর লিখে ১৬১৪০ (16140) নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।