২৭ অক্টোবর ২০২৬, ১৭:১১

এইচএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে

প্রতীকী ছবি  © সংগৃহীত

মোবাইলে এসএমএসের মাধ্যমে আসন্ন এইচএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এসেছে। পূর্ববর্তী বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানা গেলেও এবার নতুন নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর)  বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায়  স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের শিক্ষার্থীরা ফল দেখতে পাবেন। মোবাইলে ফল দেখার জন্য মেসেজ অপশনে গিয়ে HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর টাইপ করে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে।

এছাড়া নিজ নিজ বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd থেকেও ফলাফল জানা যাবে।