৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৫

ঢাবির ৪ প্রফ পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের নভেম্বরে অনুষ্ঠাতব্য চার পেশাগত (প্রফ) লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ এক বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ১ম, ২য়, ৩য় এবং চূড়ান্ত প্রফেশনাল এমবিবিএস লিখিত পরীক্ষা জুলাই ও নভেম্বর ২০২৬ (পুরাতন ও নতুন কারিকুলাম)-এর সময়সূচি।

সময়সূচি অনুযায়ী, প্রথম ও চূড়ান্ত পেশাগত পরীক্ষা আগামী ১ নভেম্বর শুরু হবে। এ ছাড়া দ্বিতীয় পেশাগত পরীক্ষা ২ নভেম্বর এবং তৃতীয় পেশাগত পরীক্ষা ৫ নভেম্বর শুরু হবে।

এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের কোর্স স্টাডি ও ফ্যাকাল্টি সভায় রুটিন চূড়ান্ত করা হয়।

রুটিন দেখুন