কলেজ-মাদ্রাসায় সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে
চলতি বছর কলেজ পর্যায়ের এইচএসসি ও সমমানের পড়াশোনার জন্য আসন সংখ্যা ২৫ লাখ। তবে এসএসসি ও সমমানে পাসের হার কমায় আসন সংখ্যা অর্ধেকের বেশি শূন্য থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বর্তমান সভাপতি ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।
সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ভর্তি শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ। ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। ফলে সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হলো। এর আগে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বর্তমান সভাপতি ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান ফলাফল তুলে ধরেন। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ২০২৫ সালে ছিল ৬৮.০৪। পাসের হার কমেছে ৩.৯৯ । এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ০৭ হাজার ৯৮২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১,৪০১ জন বেশী ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
২০২৫ সালে জিপিএ ৫ ছিল ১ লাখ ২৫ হাজার ০১৮ জন। ২০২৬ সালে জিপিএ ৫ এর সংখ্যা ১ লাখ ০৬ হাজার ৯ জন, জিপিএ ৫ কমেছে ১৯ হাজার ৯ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি । মোট কেন্দ্র বেড়েছে ২০১ টি।
এ বছর ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ৫৭টি, ২০২৫ সালে ছিল ৪৮ টি। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ২২৬টি, ২০২৫ সালে ছিল ৮৬টি। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ২৯টি, ২০২৫ সালে ছিল ০টি।
অংশগ্রহণকারী পরীক্ষার্থী-৪০২ জন, উত্তীর্ণ পরীক্ষার্থী ৩৫৪ জন, অনুত্তীর্ণ পরীক্ষার্থী ৪৮ জন, পাসের শতকরা হার ৮৮.০৬। ১০০ শতাংশ উত্তীর্ণ প্রতিষ্ঠান ২টি, ০ শতাংশ উত্তীর্ণ প্রতিষ্ঠান ১টি, বহিষ্কৃত পরীক্ষার্থী ০ জন, কেন্দ্র সংখ্যা ৯টি।