এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এ বছরও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্রদের চেয়ে ছাত্রী বেশি পাস করেছে। সকল বোর্ডে মেয়েদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে কিছুক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। এরপর থেকে মোবাইল ফোনের এসএসএমসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারবে শিক্ষার্থীরা। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।
এবার মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এসেছে। ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠানো যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে গত ২০ জুলায়েই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করল শিক্ষা বোর্ডগুলো।
আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।