১০ আগস্ট ২০২৬, ১০:০২

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসএস পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ  © ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ। আজ সোমবার (১০ আগস্ট) সকালে কিছুক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। এরপর থেকে মোবাইল ফোনের এসএসএমসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারবে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন তিনি। 

শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হচ্ছে। এর আগে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

এবার মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এসেছে। ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠানো যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। 

আরও খবর: এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ

সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে গত ২০ জুলায়েই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করল শিক্ষা বোর্ডগুলো।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। 

৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।