০৮ আগস্ট ২০২৬, ১৭:৫৪
এসএসসির ফল মনঃপুত না হলে করা যাবে পুনঃনিরীক্ষণ, সময় জানাল বোর্ড
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য প্রতিবারের মতো এবারও থাকছে ফল পুনঃনিরীক্ষার সুযোগ। পুনঃনিরীক্ষণের জন্য ফল প্রকাশের পর দিন থেকে এক সপ্তাহ সময় পাবেন শিক্ষার্থীরা।
শনিবার (৮ আগস্ট) এসএসসির ফলাফল প্রকাশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধামে আগামী ১১ আগস্ট থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এটি চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।