০৮ আগস্ট ২০২৬, ১৩:৩৯

এইচএসসির কোন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা কীভাবে নেবে পরীক্ষক, নির্দেশনা দিল বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিয়ে পরীক্ষকদের জন্য বিস্তারিত নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শুক্রবার (৭ আগস্ট) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে কোন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা কীভাবে নিতে হবে, পরীক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করতে হবে এবং নম্বর প্রদানের ক্ষেত্রে কী কী বিষয় অনুসরণ করতে হবে—এসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ড বাদে বাকি ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে। এসব বোর্ডের ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবহারিক পরীক্ষা ৯ থেকে ১৮ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। 

নির্দেশনাবলি-১ দেখুন এখানে

নির্দেশনাবলি-২ দেখুন এখানে