০৪ জুন ২০২৬, ২০:২৬
এফসিপিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৫.৯৮ শতাংশ
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ জুলাই-২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫.৯৮ শতাংশ চিকিৎসক।
বৃহস্পতিবার (৪ জুন) বিসিপিএসের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।
তথ্য অনুযায়ী, এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১১ হাজার ৫৬৮ চিকিৎসক; আর পাস করেছেন ১ হাজার ৮৪৯ জন। সে হিসাবে পাসের হার ১৫.৯৮ শতাংশ।
উল্লেখ্য, শিক্ষার্থীরা বিসিপিএস ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে ফলাফল দেখতে পারছেন।