সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত দশটি পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সবার ওপরে রয়েছেন সাংবাদিক হেনস্তা করার ঘটনায় ফের আলোচনা-সমালোচনার শিকার হওয়া অভিনেত্রী পরি মনি। এর ছাড়া শীর্ষ তিনে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
আজ শনিবার (৭ নভেম্বর) বাংলা উইকিপিডিয়ার অফিসিয়াল ফেসবুকে পেজে এ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, পরী মনি নামের পেজ পড়া হয়েছে ৪৩ হাজার ৪৫৮ বার। দ্বিতীয় স্থানে থাকাদেবী লক্ষ্মীর পাঁচালী পড়া হয়েছে ২০ হাজার ৯৩৮ বার।
আরও খবর: বাস ডুবে যাচ্ছিল পানিতে, বাঁচার আকুতি জানাচ্ছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা
তৃতীয় স্থানে থাকা মেহজাবীন চৌধুরী ১৯ হাজার ১১৫ বার, চতুর্থ শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ১৪ হাজার ৪৯৯, পঞ্চম মিয়া খলিফা ১৪ হাজার ৪৮৬, ষষ্ঠ নানা পাটেকর ১৪ হাজার ৩৬৫, সপ্তম ‘চ’ ১৩,৭৭৯, অষ্টম বাংলাদেশ ১২ হাজার ৮০৮, নবম রবীন্দ্রনাথ ঠাকুর ১১ হাজার ৬০৮ এবং দশম স্থানে রয়েছে বাংলা বাগধারার তালিকা ১১ হাজার ৪৬১ বার পড়া হয়েছে।