০৪ অক্টোবর ২০২৬, ২৩:৩০

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

প্রীতম ও শাহতাজ  © সংগৃহীত

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শাহতাজ। নিজেদের মধ্যে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন এই দম্পতি।

পেজে এক বিবৃতিতে প্রীতম লেখেন, ‘আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

এরপর লেখেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।’

প্রীতমের কথায়, ‘এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই। এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল। 

সবশেষে তিনি লেখেন, ‘আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় প্রীতম ও শাহতাজের। এর আগে থেকেই দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাদের। বিয়ের পরও নানা সময়ে একসঙ্গে নিজেদের মুহূর্তের ছবি ও স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিতে দেখা গেছে তাদের।