১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল

সাইদুর রহমান পাভেল  © সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিও নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। ভিডিওতে এক নারীর সঙ্গে কথা বলার সময় অভিনেতাকে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি সত্যি কি না, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে।

সাইদুর রহমান পাভেল ছোটপর্দার আলোচিত অভিনেতাদের একজন। ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে এপার-ওপার দুই বাংলাতেই পরিচিতি লাভ করেন তিনি। ওই প্রতিযোগিতায় রানারআপ নির্বাচিত হওয়ার পর তার পরিচিতি আরও বাড়ে।

পরবর্তীতে দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করেন পাভেল। অভিনয়ের মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু করেন তিনি। তবে তরুণ নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে বড় ধরনের সাফল্য পান পাভেল। চরিত্রটি তাকে রাতারাতি দর্শকপরিচিতি এনে দেয়।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। এ সময় তার কিছু অঙ্গভঙ্গিকে আপত্তিকর হিসেবে উল্লেখ করে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্যও দেখা গেছে।

কেউ কেউ মন্তব্য করেছেন, ‘অশ্লীলতার দৌড়ে নেতার চেয়ে কোনো অংশেই কম যায় না অভিনেতাও।’ আবার অনেকে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘বিষয়টি কি সত্যি, নাকি এআই দিয়ে তৈরি।’ কেউ কেউ ভিডিও কলের অপর প্রান্তে থাকা নারীটি কে, তা নিয়েও জানতে চেয়েছেন।

তবে ছড়িয়ে পড়া ভিডিওটি ভাইরালের পর পাভেল জানিয়েছেন, তিনি তার বান্ধবী। তবে তাদের সম্পর্ককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের আলোচনা হচ্ছে, সেটির সঙ্গে বাস্তবতার মিল নেই বলেও জানিয়েছেন অভিনেতা। ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। এর বাইরে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। ভাইরাল ভিডিওটি নিয়ে নানা ধরনের আলোচনা তৈরি হলেও পাভেলের বক্তব্যে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। তার দাবি, ওই নারীর সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা ধরনের মন্তব্য ও আলোচনা তৈরি হয়। পাভেলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তবে ভিডিওটি ঘিরে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।