এশিয়ার শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আধিপত্য চীনের

০৮ নভেম্বর ২০২২, ০৪:৫৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
এশিয়ার শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আধিপত্য চীনের

এশিয়ার শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আধিপত্য চীনের © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক র‌্যাংকিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আধিপত্য বজায় রেখেছে চীন। মঙ্গলবার (৮ নভেম্বর) কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং  প্রকাশ করে কিউএস কর্তৃপক্ষ। তাতে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে চীনের পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। 

তালিকায় প্রথম স্থান অর্জন করেছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং), দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। যেটি গতবছর প্রথম অবস্থানে ছিল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে চীনের তেজিংহুয়া ইউনিভার্সিটি। এছাড়াও, তালিকার ষষ্ঠ এবং সমান স্কোর নিয়ে সপ্তম ছাড়াও দশম স্থানেও রয়েছে  চীনের তিনটি উচ্চশিক্ষালয়।

কিউএস এর তথ্যমতে,  শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এ বছর সিঙ্গাপুরের দুটি, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের রয়েছে একটি করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৩-এর শীর্ষ ১৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম ওঠেনি বাংলাদেশি কোনো বিশ্ববিদ্যালয়ের। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫১তম। এই প্রতিষ্ঠান ছাড়া তালিকার শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের মধ্য রয়েছে বুয়েট। তালিকার বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৯৯তম।

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং মূল্যায়নকারী যুক্তরাজ্যভিত্তিক এই প্রতিষ্ঠানটি র‍্যাংকিং করার ক্ষেত্রে প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে র‌্যাংকিং মূল্যায়ন করে থাকে। এরমধ্যে তারা একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করে র‌্যাংকিং করার ক্ষেত্রে। এবছরের তালিকায় এশিয়ার সেরা ৭৬০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে। তারা প্রতি বছরের নভেম্বর মাসে এ তালিকা প্রকাশ করে থাকে। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং করে এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে আসছে ২০০৯ সাল থেকে।

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950