কুয়াশা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
কুয়াশা

কুয়াশা © সংগৃহীত

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে  বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহ্স্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬