ঢাবিতে হত্যাকাণ্ড ষড়যন্ত্রের অংশ কিনা—খতিয়ে দেখতে বলল সাদা দল

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
ঢাবিতে হত্যাকাণ্ড ষড়যন্ত্রের অংশ কিনা—খতিয়ে দেখতে বলল সাদা দল

ঢাবিতে হত্যাকাণ্ড ষড়যন্ত্রের অংশ কিনা—খতিয়ে দেখতে বলল সাদা দল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত হন মাসুদ কামাল তোফাজ্জল নামের এক যুবক। ক্যাম্পাসে এমন হত্যাকাণ্ড ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখতে বলল সাদা দল। এছাড়াও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎকালে সাদা দলের শিক্ষকরা এমন মন্তব্য করেন।

আরও পড়ুন: জাবিতে পিটিয়ে হত্যা: ধামরাইয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আটক

শিক্ষক নেতারা বলেন, ছাত্র-জনতার গণ অভ্যূত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে যখন আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে ঠিক তার পূর্বে এ ধরনের একটি হত্যাকান্ড কোন পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার। কারণ ইতোমধ্যেই হত্যাকান্ডে জড়িত হিসেবে যাদের পরিচয় গণমাধ্যমসহ অন্যান্য সূত্র থেকে জানা গেছে তাতে ঘটনাটিকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ভাবার যথেষ্ট অবকাশ রয়েছে।

সাদা দল সমর্থক শিক্ষকরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা মনে করেন যে হল প্রশাসন যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে এই নির্মম হত্যাকান্ডটি এড়ানো সম্ভব হতো।

এছাড়াও তারা দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার জন্য তারা অবিলম্বে প্রভোস্টসহ হল প্রশাসনের অপসারণ দাবি করেন। ভবিষ্যতে এই ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি রোধে বিগত আওয়ামী সরকার সমর্থিত হল প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দ্রুত অপসারণের জন্য উপাচার্যের কাছে জোর দাবি জানান সাদা দলের শিক্ষকরা।

শিক্ষদের এই প্রতিনিধি দলে ছিলেন সাদা দলের আহবায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও  অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, সদস্য সচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। এই সময় উপাচার্য ছাড়াও প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9