ঢাবির হল ক্যান্টিনের খিচুড়ি খেয়ে পরীক্ষার হলে অসুস্থ শিক্ষার্থী 

১৪ নভেম্বর ২০২২, ১০:৪৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ক্যান্টিনের খিচুড়ি খেয়ে পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়েছেন ওই হলের এক শিক্ষার্থী। 

সোমবার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আব্দুল হাকিম। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে আব্দুল হাকিম বলেন, আজ সকাল ৯ টায় আমার ৮ম সেমিস্টারের ১ম ফাইনাল পরীক্ষা ছিল। তাই সকাল ৮টায় ক্যান্টিনে গিয়ে খিচুড়ি খাই। খাওয়ার আধা ঘন্টা পর থেকে আমার ২০ মিনিট পরপর বমি হয়। পরীক্ষার হলেও ৬-৭ বার বমি হয়। খিচুড়ি খাওয়ার আগেও আমি সম্পূর্ণ সুস্থ এবং বমি হয়ে সব খিচুড়ি বের হওয়ার পর কিছুটা সুস্থ অনুভব করছি। পরীক্ষাও ভালোভাবে দিতে পারিনি। নিয়মিত বিশুদ্ধ খাবার না খেতে পারলে ফুড পয়জনিং সংক্রান্ত কারনে জটিল রোগে আক্রান্তসহ স্বাস্থ্যহানি হতে পারে।

আরও পড়ুন: আ.লীগের দুপক্ষের সংঘর্ষে জানে বাঁচলেন সাবেক শিক্ষামন্ত্রী, নিহত ১

এ হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে বিরক্ত শিক্ষার্থীরা। তারা বলছেন হল প্রশাসনের তদারকি না থাকার কারণে এমন অবস্থা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক শিক্ষার্থী বলেন, ক্যান্টিনে খিচুড়ি খেতে গেলে প্রায় সময় পাথর পাওয়া যায়। খাবারের মানও খুব খারাপ। অনেক সময় রাতের খাবার সকালে গরম করে দেওয়া হয়। হল প্রশাসনের কোনো ভূমিকা চোখে পড়ে না।

ক্যান্টিন মালিক আমির হোসেন জানান, ক্যান্টিনে প্রতিদিন অন্তত ১০০ জন শিক্ষার্থী খিচুড়ি খায়। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনও হতে পারে উনি আগে থেকে অসুস্থ থাকতে পারেন। তবে এমন ঘটনার জন্য আমরা দুঃখিত। আমরা চেষ্টা করি সাধ্যের মধ্যে ভালো খাবার পরিবেশন করতে। আমরা এখন থেকে আরো সচেতন থাকবো।

এ বিষয়ে হল ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার জানান, আগামীকাল আমরা এ বিষয়ে প্রভোস্টের সঙ্গে কথা বলব এবং ক্যান্টিনের খাবারের মান যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। 

তবে হলের সার্বিক বিষয়ে দেখভালের প্রধান দায়িত্বে থাকা হল প্রাধ্যক্ষ অধ্যাপক মজিবুর রহমানকে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

ট্যাগ: ঢাবি
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence