টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

০৮ জুলাই ২০২৩, ০১:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন © সংগৃহীত

গত দুই দিনে তামিম ইকবালের অবসর প্রসঙ্গ নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। এবার খেলায় ফেরার পালা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

অবসর ভেঙে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও থাকছেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে। তাই তার পরিবর্তে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে।

টাইগারদের জন্য আজ লড়াইটা সিরিজ বাঁচানোর। কেননা প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ১৭ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে আফগানরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত তাদের। প্রথম ওয়ানডের মতো আজও বৃষ্টির সম্ভাবনা আছে জহুর আহমেদে।

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। তামিমের জায়গায় ঢুকেছেন নাঈম শেখ। বিশ্রামে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার এবাদত হোসেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে আফগানিস্তান।
 
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9