ট্রফি উন্মোচনে সাকিবের অনুপস্থিতি অপমানজনক

০৬ অক্টোবর ২০২২, ১০:২৮ AM
রাকিবুল হাসান- সাকিব আল হাসান

রাকিবুল হাসান- সাকিব আল হাসান © সংগৃহীত

সাকিব আল হাসান থাকবেন আর বিতর্ক থাকবে না- তা কি করে হয়। ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচনের ছবি আসার সাথে সাথেই শুরু হল নয়া বিতর্ক। আসলে এখানে বিতর্কটা আসলে সাকিব না থাকায়। ট্রফি নিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন থাকলেও ছিলেন না সাকিব। তাঁর জায়গায় ট্রফির পাশে হাসিমুখে দাঁড়িয়েছেন নুরুল হাসান সোহান, টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। আনুষ্ঠানিক ফটোসেশনে অধিনায়কের অনুপস্থিতিকে অপমানজনক বলে মনে করছেন সাবেক অধিনায়ক রাকিবুল হাসান।

শুক্রবার (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের নামকরণ হয়েছে ‘বাংলাওয়াশ’ নামে, যে নামটি ক্রিকেটে আবির্ভুত হয় ২০১০ সালের অক্টোবরে। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ, সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতাহার আলী খান নাম দেন ‘বাংলাওয়াশ’। এরপর কোনও দলকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করলেই বলা হয় ‘বাংলাওয়াশ’। 

প্রথম ম্যাচের দুই দিন আগে বুধবার উন্মোচিত হলো সিরিজের ট্রফি। ফটোসেশনে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বাংলাদেশের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। ৭ অক্টোবর সিরিজ শুরু হলেও এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। তিনি পৌঁছাবেন স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ‌্যায়। ২৪ ঘণ্টারও কম সময় পর নেমে যাবেন টস করতে।

জানা গেছে, টিকিট জটিলতার কারণে সময়মতো নিউজিল্যান্ডে যেতে পারেননি সাকিব। আর আনুষ্ঠানিক ফটোসেশনে অধিনায়কের অনুপস্থিতিকে অপেশাদারিত্ব বলে মনে করছেন সাবেক অধিনায়ক রাকিবুল হাসান।

আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

এত বড় সিরিজের আগে সাকিবের এমন আচরণে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক রাকিবুল হাসান। বাংলাদেশ অধিনায়কের সময়মতো পৌঁছাতে না পারাকে অপেশাদারিত্ব বলে মনে করছেন সাবেক এই ক্রিকেটার। রাকিবুল হাসান বলেন, সেখানে অধিনায়কের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক ছিল। আমি মনে করি এটা পরোক্ষভাবে অপমান স্বাগতিকদের জন্য। এটা বার্তা দেবে যে, এটা কী রকম অধিনায়ক! এটা কেমন দেশ, যাদের কোনো ম্যানার জানা নেই। ভদ্রতা জানে না।

রাকিবুল হাসান বলেন, এই নষ্ট ভাবমূর্তি তো আমাদের সবার গায়ে এসে লাগে। এখানে একটা লাগাম টানা উচিত বলে আমি মনে করি। এখানে কেউ বসে বা ক্রিকেট বোর্ডের কারো তার সঙ্গে বসে ঠিকমতো মিটিং করা উচিত। কারণ কী আমি জানি না, তবে যে কারণেই হোক, তাকে ওইভাবেই প্ল্যান করে ওই অনুষ্ঠানে থাকা উচিত ছিল। বিশ্বকাপের আগে অধিনায়কের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করেন সাবেক অধিনায়ক।

১৮০০ শয্যায় উন্নীত শহীদ জিয়াউর রহমান মেডিকেল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আসিফকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে ফেস করুক!
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ঘষামাজার অভিযোগ, ব্যাখ্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
তাল কুড়াতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ কৃষক, অতঃপর...
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9