স্কুলছাত্রীদেরকে খাওয়ানো হবে আয়রন ট্যাবলেট

২৫ মার্চ ২০২২, ১০:২১ AM
নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খাওয়ানো হবে আয়রন ট্যাবলেট

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খাওয়ানো হবে আয়রন ট্যাবলেট © সংগৃহীত

দেশের স্কুলছাত্রীদেরকে প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৭ মার্চ (রবিবার) থেকে তাদেরকে এ ট্যাবলেট খাওয়ানো হবে। 

বুধবার (২৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ৮ কোটি আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। কিশোরীদের কৈশোরকালীন পুষ্টি  চাহিদা পূরণে কাজ করবে এ ট্যাবলেট।

আরও পড়ুন: শ্রীলঙ্কার মহাসঙ্কটে ভারত ও চীনের অর্থ সহায়তা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে ইউনিসেফের সহায়তায় লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাকে অ্যাপসের মাধ্যমে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২০২০ সালে ৮ অক্টোবর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ অ্যাপস এবং কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে গাইডলাইনের উদ্বোধন করেন। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইতিমধ্যে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  প্রায় আট কোটি আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আগামী ২৭ মার্চ থেকে দেশব্যাপী সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের মেয়ে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence