রাবিতেও হতাশ বেলায়েত

০৩ আগস্ট ২০২২, ১২:০৭ AM
বেলায়েত শেখ

বেলায়েত শেখ

২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ফলাফল প্রকাশিত হয়েছে। তবে এবারেও স্বপ্নভঙ্গ হলো পঞ্চাশ উর্ধ্ব বেলায়েত শেখের। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তিনি। মঙ্গলবার (২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশিত ফলাফলে এ তথ্য দেখা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুসারে, ‘এ’ ইউনিটের গ্রুপ-১ এ পরীক্ষা দিয়ে ১৭ দশমিক ৮৫ নম্বর পেয়েছেন বেলায়েত শেখ। যা মোট পাশ নম্বরের অর্ধেকের কম। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশ নম্বর নির্ধারিত ছিল ৪০। তাই নির্ধারিত নম্বর না পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ভঙ্গ হলো বেলায়েতের। 

২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এ ইউনিটে ৫৫ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে গ্রুপ-১ এ পাশের হার ৪৮ দশমিক ৯০ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮২ দশমিক ৮০।

আরও পড়ুন: রাবির ‘বি’ ইউনিটে প্রথম কুমিল্লার বরকতউল্লাহ

গ্রুপ-২ এ পাশের হার ৫৯ দশমিক ৭৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। গ্রুপ-৩ এ পাশের হার ৬২ দশমিক ৩৩ ও সর্বোচ্চ নম্বর ৯৩ দশমিক ১৫। গ্রুপ-৪ এ পাশের হার ৫০ দশমিক ৩৯ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৬৫।

উচ্চশিক্ষা লাভের নেশায় আচ্ছন্ন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিরাশ হয়েছেন।

জাবি ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় রবিবার (৩১ জুলাই) ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু সাহিত্য ইনিস্টিটিউটের প্রথম শিফটে পরীক্ষা দিয়েছেন তিনি। ফল নিয়ে  আশাবাদী হলেও জাবিতেও চান্স হয়নি তার।

সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকে মার্শাল আর্ট বাধ্যতামূলক হচ্ছে
  • ০১ আগস্ট ২০২৬
লিভারের তিন ‘নীরব ঘাতক’, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ
  • ০১ আগস্ট ২০২৬
আজ থেকে সব ম্যাক ডিভাইসে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় অ্…
  • ০১ আগস্ট ২০২৬