খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি দেয়নি সরকার

০৯ মে ২০২১, ০৪:২৬ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ফটো

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিতে তার পরিবারের পক্ষ থেকে করা আবেদন মঞ্জুর করেনি সরকার। রবিবার (৯ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে তাতে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন আমরা মঞ্জুর করতে পারছি না।’

এর আগে গত বুধবার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করে তার পরিবার। ওইদিন রাতে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার।

খালেদার পরিবারের আবেদনটি এর পর আইন মন্ত্রণালয়ে তাদের মতামতের জন্য পাঠানো হয়। সেই আবেদনটি যাচাই করে এ বিষয়ে আইনি মতামত দিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠায় আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬