মানচিত্র নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্যের বিষয়ে অবস্থান স্পষ্ট করল সরকার

২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
মাহফুজ আলম

মাহফুজ আলম

বাংলাদেশের মানচিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া পোস্ট তার একান্ত ব্যক্তিগত মতামত। সেটি সরকারের মতামত নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‌‘ফেসবুকে মাহফুজ আলমের দেওয়া পোস্ট তার ব্যক্তিগত মতামত। সেটি সরকারের মতামত নয়।’

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস রাতে উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের মানচিত্র নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। কয়েক ঘণ্টা পরে পোস্টটি ডিলিট করা হয়।

সেই প্রসঙ্গ উল্লেখ করে অপূর্ব জাহাঙ্গীর বলেন, মাহফুজ আলম ১৬ ডিসেম্বর রাতে যে পোস্টটি দিয়েছিলেন, পরে তিনি সেটি ডিলিট করেছেন।

রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬