বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১৫৬ শিক্ষক

২৫ এপ্রিল ২০২২, ০৪:২০ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিশ্বসেরা গবেষকদের তালিকায় এবার স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫৬ জন শিক্ষক ও গবেষক। সম্প্রতি অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত ২০২২ সালের বিশ্বসেরা গবেষকদের একটি তালিকায় ১৫৬ জন গবেষকের নাম উঠে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

এ তালিকায় বিশ্বের ২১৬টি দেশের ১৫ হাজার ৪২৮টি বিশ্ববিদ্যালয়ের ৯ লক্ষ ৫ হাজার ৫৭৯ জন এবং দেশের ১৫৭টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৭৭২ জন গবেষক স্থান পেয়েছেন। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকদের প্রতি বছর সংস্থাটি এই র‌্যাংকিং প্রকাশ করে থাকে। গবেষকদের শেষ ৫ বছরের গবেষণা কাজের উপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাকৃবি

সংস্থাটির র‌্যাংকিং তালিকায় বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সব ধরনের ক্যাটাগরিতে বাকৃবিতে ১ম এবং দেশে ১২তম স্থান অর্জন করেছেন।

এছাড়াও তালিকায় বাকৃবির সেরা দশজনের বাকিরা হলেন- মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জহিরউদ্দীন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহমান সরকার, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন এবং মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান।

শিক্ষকদের এ সাফল্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য আমাদের বাকৃবি পরিবারের জন্য সত্যিই অনেক আনন্দের। এ সকল গবেষকদের গবেষণার কারণেই আমরা এবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান লাভ করতে সক্ষম হয়েছি। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গবেষণায় আরও অনুপ্রেরণা যোগাবে এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬