২৩ জুলাই ২০২২, ০৯:০৭
চবি ছাত্রীকে যৌন নিপীড়নের মূল হোতাসহ গ্রেফতার ৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ শনিবার সকালে র্যাব-৭ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব-৭ জনায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় মূলহোতাসহ ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ বিষয়ে আজ বেলা ১১টায় ব্রিফিং করবেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ।
এর আগে এ ঘটনায় জড়িত আসামিদের ধরতে শুক্রবার রাত ১টা থেকে ২টা পর্যন্ত শাহ আমানত হলে অভিযান চালানো হয়।