০২ জুন ২০২২, ১৯:৪৫

ওএসএলের বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নেফারিয়াস নাইটহকস্

ওএসএলের বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নেফারিয়াস নাইটহকস্  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অর্গ্যানাইজেশন স্ট্র‍্যাটেজি এন্ড লিডারশীপ (ওএসএল) বিভাগের ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক অন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গত বুধবার (১ জুন) দুপুর ৩টায় ঢাবির কেন্দ্রীয় মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ফোর্সা গ্যালাটিকোস’ বনাম ‘নেফারিয়াস নাইটহকস্’। দুই দল সমানে সমান খেলেছে। ফাইনাল ম্যাচে কোনো দলই নির্ধারিত ৫০ মিনিটের আগে কোনো পক্ষই জালের দেখা পায়নি। দুই দলই বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও রক্ষণভাগ আর প্রতিপক্ষের গোলকিপারের দৃঢ়তায় সম্ভাবনাময় আক্রমণগুলো শেষপর্যন্ত কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারেনি।

ম্যাচের নিষ্পত্তির জন্য শেষ অব্দি খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়নশীপ নিশ্চিত করে নাইটহকস। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় নাইট হকস্ টিমের ফরোয়ার্ড আসিফুজ্জামান এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন নাইটহকসকে শিরোপা জেতানো গোলরক্ষক আতিক।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্গ্যানাইজেশন স্ট্র‍্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রাশেদুর রহমান ও লেকচারার মুহাইমেনুল ইসলাম। চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন বিভাগের রাশেদুর রহমান। 

পুরো টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলো ‘স্ট্র‍্যাটেজি এন্ড লিডারশীপ’ ক্লাব। ‘ওমনি পোর্টাল অধ্যয়ন’-এর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।