ঢাবির জহুরুল হক হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুর রহিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী তাকে ৩ বছরের জন্য এই নিয়োগ প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং টানা দুইবার ঢাবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন ব্যবসায় অনুষদভুক্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো.বদরুজ্জামান ভূঁইয়া। সম্প্রতি তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারার হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্টের পদটি খালি হয়। এর ফলে আজ অধ্যাপক ড. মো. আবদুর রহিমকে এই পদে দিন বছরের জন্য নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।