স্যার এ এফ রহমান হলের রাষ্ট্রবিজ্ঞান পরিবারের নতুন নেতৃত্বে সায়েম-রিফাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের আগামী এক বছরের জন্য রাষ্ট্রবিজ্ঞান পরিবারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১১ ব্যাচের সায়েম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী হাসান রিফাত।
গতকাল রবিবার (১৭ এপ্রিল) অধ্যাপক এস এম আলী রেজা ও মোহাম্মদ আইনুল ইসলামের উপস্থিতিতে এবং সাবেক কমিটির সভাপতি মুহাম্মদ আবু তালেব ও সাধারণ সম্পাদক জামিলুর রহমান জাকিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ রহমান আরিয়ান, আল আমিন ইসলাম ইমন, রুহুল আমিন রূপম, শাহীন আখন্দ, জোবায়ের আহমেদ জাকের।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক অমি, রোবায়েত জান্নাত, শাহীন আলম, আবু তাহের, রুবেল হোসেন ও সিফাত শাহরিয়ার। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রূপম আহমেদ, ইমাম আবু জাফর, আহনাফ ইসতিয়াক মিথেন, নাহিদ হাসান, আহমাদ আবদুল্লাহ শাকিল।
এই কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ। দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে সাব্বির আল লিখন ও শাহাদাত সজীব।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সায়েম আব্দুল্লাহ বলেন, সকলের সহযোগিতায় আমাদের সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সাধারণ সম্পাদক আলী হাসান রিফাত বলেন, আমাদের হলের রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সকল সদস্যদের নিয়ে কাজ করবে এই সংগঠন। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করি।