শিক্ষায় নবাব পরিবারের নেতৃত্বে খলিল-মাহাদী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংগঠন "শিক্ষায় নবাব পরিবার’র সভাপতি নির্বাচিত হয়েছেন খলিলুল্লাহ শেখ এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসান। আজ শনিবার (১৬ এপ্রিল) আগামী এক বছর জন্য এই কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাবাত রেজা, সাদিকুর রহমান, সজীব মল্লিক; যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম রবি, শাফিন আহমেদ; সংগঠনিক সম্পাদক তৌফুল ইসলাম, মো. মেহরাজ; সদস্য হিসেবে শাহিনুর ইসলাম।
আগামী দিনে সংগঠনকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নেয়ার প্রত্যয়ে নব-মনোনীত সংগঠনটির সভাপতি খলিলুল্লাহ শেখ বলেন, আবাসিক হলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আমাদের আই ই আর পরিবারের কেউ এই ধরনের সমস্যায় পড়ে তাহলে এই সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে থাকার চেষ্টা করব।
সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, হলের সিনিয়র- পিতা-মাতা যেভাবে একটি পরিবারকে নিঃস্বার্থভাবে সর্বদা আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার মন্ত্রে উজ্জীবিত থাকে ঠিক সেভাবেই এই সংগঠনের সিনিয়র ও জুনিয়র মাঝে মেলবন্ধন তৈরীর মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথকে আরো সহজ করার চেষ্টা করব।