১৩ এপ্রিল ২০২২, ০০:৪৭

নেটওয়ার্ক অব ইয়াং নীলফামারীয়ান’র নেতৃত্বে রাকিব-সাব্বির

সভাপতি ও সাধারণ সম্পাদক  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলফামারী জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন নেটওয়ার্ক অব ইয়াং নীলফামারীয়ান (এন ওয়াই এন) এর ৮ সদস্য বিশিষ্ট কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মো. নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক রঞ্জন কুমার রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য এই কমিটিতে (আংশিক) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব-উল-ইসলাম (রিয়েল), সাধারণ সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের সাব্বির হোসাইন স্বাধীন।

এছাড়া সহ-সভাপতি হিসেবে নুর-আমিন, যুগ্মসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পলাশ রায় সৌরভ, দপ্তর সম্পাদক এস এম আসিফ হোসাইন,প্রচার সম্পাদক তপন চন্দ্র রায় ও অর্থ সম্পাদক সাকিব মির্জা দায়িত্ব পালন করবেন।

সংগঠনটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি রাকিব-উল-ইসলাম বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই সংগঠনের (এন ওয়াই এন) সম্মানিত উপদেষ্টা বড় ভাইদের, যারা আমদের উপর আস্থা রেখেছেন। এন ওয়াই এন তার প্রতিষ্টা লগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলফামারী থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অধিকতর কল্যাণে আমরা কাজ করার পাশাপাশি নীলফামারী থেকে আরো বেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্নপূরনের লক্ষ্যে কাজ করে যাবো। এই সংগঠন যাতে আরো বেশি সূদৃঢ় হয় এটাই আমাদের অভিষ্ট লক্ষ্য হবে।

সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন স্বাধীন বলেন, কোভিড-১৯ এর কারণে দীর্ঘদিন পর নেটওয়ার্ক অব ইয়াং নীলফামারিয়ান এর কমিটি হওয়ায় আমার শ্রদ্ধেয় অগ্রজদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নতুন কমিটি যাতে মেধা, মনন ও সাহস দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।