০২ অক্টোবর ২০২১, ২০:৫৪
জাবির হল খুলবে ১১ অক্টোবর
আগামী ১১ অক্টোবর আবাসিক হল খোলার তারিখ চূড়ান্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।
তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আগামী ১১ অক্টোবর থেকে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছেন তারা ১১ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন।
তিনি আরো বলেন, হলে ওঠার পরের ১০ দিন শিক্ষার্থীরা হলে অবস্থান করেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরবর্তীতে অফলাইন-অনলাইন দুটোই চলবে।