ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
প্রথমবারের মতো রাজধানীর বাইরের সাতটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর বাইরে পরীক্ষা হওয়া নিয়ে অনেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বাইরে হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। এক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আজ ১ অক্টোবর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর, গ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।