০৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫০
হল ও পরিবহন ফি মওকুফ করল রাবি
করোনায় পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ থাকায় আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিদ্ধান্ত অনুযায়ী, যে সকল শিক্ষার্থীর নিকট থেকে ইতোমধ্যে এ দুটি খাতে অর্থ আদায় করা হয়েছে তা যথাসময়ে সমন্বয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে গতকাল বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির ৫৪৯ তম সভায় এপ্রিল ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত ১৮ মাসের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়। যা আজ সিন্ডিকেট সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হলো।