সরকারি বিশ্ববিদ্যালয়ে ফলাফলে এগিয়ে গ্রামের শিক্ষার্থীরা
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শহরের শিক্ষার্থীদের তুলনায় গ্রাম থেকে পড়তে আসা শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করছেন। আর ভালো ফলাফলে নিজের প্রযুক্তিগত দক্ষতা, উচ্চ মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠান এবং মায়ের শিক্ষাগত যোগ্যতার বেশ ভূমিকা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি গবেষণায় এমনটি জানান গেছে।
রাবির পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্চ বিভাগের অধ্যাপক রাশেদ আলম এবং অধ্যাপক ড. রফিকুল ইসলাম ‘ডেটারমিন্যান্টস অব একাডেমিক পারফরমেন্স অব দ্য স্টুডেন্টস অব পাবলিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি করেছেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৯৩ শিক্ষার্থীর একাডেমিক অবস্থা বিবেচনায় নেওয়া হয়।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়: সাবজেক্ট পায়নি ডাবল জিপিএ-৫ পাওয়া ভর্তিচ্ছুরাও
গবেষণা প্রতিবেদনটি বলছে, শিক্ষার্থীদের মধ্যে যাদের মায়েরা উচ্চশিক্ষিত, তাদের ৮৯ শতাংশের সন্তানেরা ভালো ফলাফল করছে। আর যেসব শিক্ষার্থী তাদের পছন্দমতোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পেরেছেন তাদের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে।
অন্যদিকে নিজেদের পছন্দমতো বিষয়ে পড়ার সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া শিক্ষার্থীর হার বিশ্ববিদ্যালয়ে বেশি হলেও গ্রামের কলেজ থেকে আসা শিক্ষার্থীরা একাডেমিক পারফরমেন্স ভালো করছে। গ্রামের কলেজ থেকে আসা শিক্ষার্থীদের ৮২ শতাংশই ভালো ফলাফল করেছেন। যেখানে শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ভালো ফলাফলের হার শতকরা ৭৮ ভাগ।
আরও পড়ুন: করোনায় বয়সে ছাড়: দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশ
আবাসিক হলে থাকা শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও মেসে থাকা শিক্ষার্থীরা ভালো করেছেন। মেসে থাকা শিক্ষার্থীর ৮১ শতাংশই ভালো ফলাফল করছেন বলে তথ্য উঠে এসেছে এ গবেষণায়।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার চেয়ে মেসে থাকা শিক্ষার্থীদের ফলাফল ভালো হচ্ছে। এর কারণ সম্পর্কে গবেষক অধ্যাপক রাশেদ আলম বলেন, শিক্ষার্থীদের মতামত হলো, তারা মেসে থাকা অবস্থায় আবাসিক হলের চেয়ে পড়ালেখার পরিবেশ বেশি পান।