২৩ মে ২০২১, ১৩:৫৬

ঢাবির আইবিএর ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় আগামী ৪ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি ও চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধির কারণে আগামী ৪ জুন অনুষ্ঠিত হয়  যাওয়া আইবিএর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ পরীক্ষার পরবর্তী তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।