২৬ এপ্রিল ২০২১, ১৯:৫৯

খেজুর বিক্রির লভ্যাংশে অসহায়দের পাশে ঢাবির ১ম বর্ষের শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলছে সারা বিশ্বজুড়ে। চলমান লকডাউনে দেশের নিম্ন ও খেটে খাওয়া মানুষের অবস্থা শোচনীয়। যাকে বলে নুন আনতে পান্তা ফুরায়। আয়ের পথ প্রায় বন্ধ থাকায় করুণ অবস্থার মধ্য দিয়ে দিনযাপন করছে ছিন্নমূল মানুষগুলো।

এসব মানুষের কথা ভেবে অনলাইনে নিজেদের খেজুর বিক্রির লভ্যাংশের একটি মানবিক কাজে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী। বিগত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার ছিন্নমূল শিশু ও নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন এই তরুণ উদ্যোক্তারা।

কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে অন্যতম উদ্যোক্তা জিএম সাদি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসন্ন রোজার ঈদে আমরা অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জামা-কাপড় কিনে দেয়ার প্রস্তুতি নিচ্ছি খেজুর বিক্রির লাভের অর্থ দিয়ে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই অনলাইনে খেজুরের ব্যবসা শুরু করি। এখন আমাদের মূল লক্ষ্য আসন্ন ঈদে অসহায় মানুষকে প্রয়োজনীর খাদ্য ও জামা-কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফোঁটানো।