২৮ মার্চ ২০২১, ০০:১৮

হেফাজতের তাণ্ডবের নিন্দা ঢাবি শিক্ষক সমিতির

  © লোগো

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের তাণ্ডব, বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাঙচুর এবং হতাহতের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার (২৭ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামূল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গতকাল ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের পরিকল্পিত হামলা, অগ্নিসংযোগ, নৈরাজ্য সৃষ্টি, বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাঙচুর এবং হতাহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসাথে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শান্তির দাবি জানাচ্ছে।

হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।