হল খোলার দাবিতে জাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর আবাসিক হল খোলা দাবিতে আল্টিমেটাম শেষ হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত দেয়া এ আল্টিমেটামের পর শিক্ষার্থীদের আন্দোলনে এসে কথা বলছেন শিক্ষকরা।
এসময় শিক্ষকরা বলছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সকল আবাসিক হল বন্ধ রয়েছে।
তখন শিক্ষার্থীরা বলেন, পলিটেকনিকে হল খুললে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল কেন খুলে দেওয়া হবে না?
এসময় শিক্ষার্থীদের দাবি না মানায় তারা ক্যাম্পাসে ফের বিক্ষোভ শুরু করেন। এদিকে, দুপুর সোয়া ১২টার পর আন্দোলনকারীদের ‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগান দিয়ে একে একে সব হলের তালা ভাঙ্গা শুরু করেছে।
জানা যায়, দুপুর ১২টার পর প্রথমে আন্দোলনকারীদের আল বেরুনী হলের তালা ভাঙ্গতে দেখা গেছে। তবে তারা হলের ভেতরে প্রবেশ করেনি। এসময় তারা হলের সামনে কিছু সময় অবস্থান নিয়ে ফের ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এরপর সাড়ে ১২টার দিকে ফজিলাতুন্নেছা হলের তালা ভাঙ্গতে দেখা গেছে।