রাবিতে সান্ধ্যকোর্সে ভর্তি চলছে— বিজ্ঞপ্তি দিয়ে জানাল কর্তৃপক্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সের ভর্তি শুরু হয়েছে। জানুয়ারি’২১ সেমিস্টারে ১ বছর ও ২ বছর মেয়াদী এই কোর্সের এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। বুধবার (১৭ ফেব্রুয়ারি) জনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর চলতি জানুয়ারি ২০২১ সেমিস্টারে ১ বছর ও ২ বছর মেয়াদী সান্ধ্য মাস্টার্সে ভর্তি চলছে, যা আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সান্ধ্য মাস্টার্স কোর্সে অংশ নিয়ে অনেক পেশাদার সাংবাদিক যোগাযোগ ও সাংবাদিকতায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন। যেটা একজন সাংবাদিকের সাফল্য মণ্ডিত ক্যারিয়ার গঠনে অতন্ত্য সহায়ক ভূমিকা রাখছে।