ঢাবির হলে কারা উঠছেন— জানা যাবে এক সপ্তাহ আগে
আগামী ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ সীমিত পরিসরে খোলা হবে। শুরুতে শুধু অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে হলে তুলতে তালিকা তৈরি করছে প্রশাসন। গত রবিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের কার্যবিবরণী থেকে জানা গেছে, কোন আবাসিক পরীক্ষার্থী ১৩ মার্চ তারিখে আবাসিক হলে উঠকে তা ৩ মার্চ তারিখের মধ্যে বিতাগ/ইনস্টিটিউট/হল থেকে পরীক্ষার্থীদেরকে জানানাে হবে। এভাবে পর্যায়ক্রমে অন্তত এক সপ্তাহ আগে অন্যান্যদেরকেও জানানো হবে।
একাডেমিক পরিষদের কার্যবিবরণী থেকে আরও জানা গেছে, এর আগে একাডেমিক কাউন্সিলে (১০/১২/২০২০) গৃহীত সিদ্ধান্ত মােতাবেক অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট অধিক্য বিবেচনায় নিয়ে অনার্স/মাস্টার্স পরীক্ষা গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট আবাসিক পরীক্ষার্থীদের ১৩ মার্চ তারিখ থেকে অগ্রাধিকার ভিত্তিতে আবাসিক হলে থাকার অনুমিত প্রদানের জন্য প্রভােস্টবৃন্দ ব্যবস্থা নিবেন।
“৭ ফেব্রুয়ারির মধ্যে বিভাগ/ইনস্টিটিউট অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শের্ষ/মাস্টার্স পরীক্ষার্থীদের তালিকা প্রণয়ন করে পরীক্ষা নিয়ন্ত্রকেয় নিকট প্রেরণ করবেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তালিকা হল প্রভোস্টের নিকট পাঠাবেন। পরীক্ষার অগ্রাধিকার তালিকা প্রণয়নের অন্য আন্ত:বিভাগ/আন্ত:অনুষদ/ইনস্টিটিউট সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নিতে হবে।”
একাডেমিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সশরীর শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য জনমােদিত SOP (Standard Operating Prccedi) বিভাগ/ইনস্টিটিউট/হল লাইব্রেরি ও অন্যান্য কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হবে, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে মােতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তবে সংশ্লিষ্ট হল/বিভাগ/ইনস্টিটিউট/লাইব্রেরি ও অন্যানা কর্তৃপক্ষ নিম্নোক্ত ৩টি গুরুত্বপূর্ণ নির্দেশনা সংবলিত প্লাকার্ড/ব্যানার/ফেস্টুনরূপে মূল গেট ও অন্যান্য দৃশ্যমান স্থানে প্রদর্শনের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
১) মাস্ক ব্যবহার করতে হবে;
২। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে;
৩। নির্দিষ্ট সময় পর পর হাত ধুতে হবে।